ফেনীর সোনাগাজীর একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের ভেতরে শিক্ষকদের কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি বুথের ভেতরে নয়।
আগুনে অফিসরুমের দুটি কম্পিউটার, সাতটি আলমারির মধ্যে দুটি শতভাগ এবং পাঁচটি আলমারির কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ২০টি চেয়ার, দুটি টেবিল, দুটি দরজা ও বই পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী-দাগনভূঁইয়ার সার্কেল এএসপি তসলিম হুসাইন আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরে ট্রিপল নাইনে একটি কল আসে চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় আগুন লাগার বিষয়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। এ সময় একটি প্লাস্টিকের বোতলে পেট্রল পাওয়া যায়।
স্থানীয়দের বরাত দিয়ে সার্কেল এএসপি আরও বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ভোরে অফিস সহকারী মো. আজাদ স্কুলে এসে আগুন দেখতে পান। আজ বন্ধের দিন ভোরে তাঁর স্কুলে আসার বিষয়টি সন্দেহজনক। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি। আগুন লাগার ঘটনাটি ঘটেছে একটি জানালা দিয়ে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।’
আগুনের ঘটনায় বিদ্যালয়ের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের।
ওই বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক বলেন, যে জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে, সেটি তিনি গতকাল বন্ধ করে গিয়েছিলেন।

ছয় বছর ধরে চট্টগ্রাম বন্দরের বরাদ্দ নেওয়া প্রায় সাত একর (৩০ হাজার বর্গমিটার) জমির ভাড়া পরিশোধ করেনি সাইফ পাওয়ারটেকের সহযোগী প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং। পতেঙ্গা এলাকার এই জায়গার বিপরীতে ভাড়া ও ভ্যাট মিলিয়ে বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৪৩ লাখ টাকা।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিক্ষকসংকটে ধুঁকছে সরকারি প্রাথমিক স্কুলগুলো। উপজেলার অর্ধশত সরকারি প্রাথমিক স্কুলে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক না থাকায় ভেঙে পড়ছে স্কুলগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনা।
৪০ মিনিট আগে
সংযোগ সড়ক না থাকায় প্রধান সড়ক পেরিয়ে ৮৯০ মিটার ফসলি জমির আল ধরে যেতে হয় ভাষাশহীদ আবদুল জব্বারের নামাঙ্কিত শহীদ মিনারে। ২০১০ সালে সরকারিভাবে নির্মিত শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় শহীদ মিনারে ধরেছে ফাটল, খসে যাচ্ছে পলেস্তারা।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে নির্মাণকাজ শেষ না হতে ঝাঁপা বাঁওড়ের নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাঁওড়ের সেতুর উত্তর পাড়ে কোমলপুর অংশের প্রায় ১০০ মিটার রাস্তা ধসে দেবে যায়। এতে ঝাঁপা ও কোমলপুর দুই গ্রামের মধ্যে যোগাযোগব্যবস্থায় দুর্ভোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে