
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চেয়ার ছোড়াছুড়িতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ জুন) বিকেলে জাহাজমারা বাজারে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী আয়োজন করে জাহাজমারা ইউনিয়ন বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকেলেই অনুষ্ঠান শুরু হয়। সভার মাঝপথে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহীল মজিদ নিশানের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে প্রবেশের চেষ্টা করে। কিন্তু মানুষের ভিড়ের কারণে তারা মঞ্চের সামনে পৌঁছাতে বাধাপ্রাপ্ত হয়।
এ সময় নিশানের অনুসারীরা ভিড় ঠেলে সমাবেশস্থলে ঢুকতে গিয়ে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া আলাউদ্দিন রনির সমর্থকরা তা প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মঞ্চে থাকা প্রধান অতিথিসহ নেতাকর্মীরা হস্তক্ষেপ করে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। সংঘর্ষে পাঁচ-ছয়জন আহত হলেও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করেন।
এ বিষয়ে লুৎফুল্লাহীল মজিদ নিশান বলেন, ‘আমার অনুসারীদের সভায় ঢুকতে বাধা দেওয়া হয়। এটি পূর্বপরিকল্পিত ঘটনা।’ তিনি এ জন্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনিকে দায়ী করেন।

অন্যদিকে আলাউদ্দিন রনি বলেন, ‘সুন্দর পরিবেশে অনুষ্ঠান চলছিল। কিন্তু একটি দুষ্কৃতিকারী গ্রুপ পরিকল্পিতভাবে সংঘর্ষে জড়িয়ে অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করেছে।’ নিজের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, ‘ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে