নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে বিএনপি ও সমমান দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে দ্বিতীয় দিনে নোয়াখালীর চাটখিল, সেনবাগসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ সোমবার ভোরে জেলার বিভিন্ন স্থানে মিছিল করে অবরোধ সমর্থকেরা।
জানা গেছে, রোববার রাতে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি। বজরা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে চৌমুহনী যাওয়ার সময় রসুলপুর টার্কি খামার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেনের ‘ক’ বগিতে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় বগিটির জানালা বন্ধ থাকায় পেট্রলবোমাটি ভেতরে ঢুকতে পারেনি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনের জানালার বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে বিএনপি ও সমমান দলের অবরোধ চললেও তার তেমন কোনো প্রভাব পড়েনি নোয়াখালীতে। সকাল থেকে জেলার প্রতিটি আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ ঘিরে সব ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি র্যাবের একাধিক দল টহলে রয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ একটি বোতলের ভাঙা অংশ যার ভেতরে পেট্রল ছিল, সেটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে পেট্রল দিয়ে বোমা বানানোর চেষ্টা করে সেটি ট্রেনে নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। রাতেই ট্রেনটি সোনাপুর স্টেশনে চলে গেছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে