
সপ্তাহজুড়ে বৃষ্টি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকের পানি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৬ ফুট উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। ফলে রাঙামাটির সিম্বল হিসেবে খ্যাত রাঙামাটি ঝুলন্ত সেতু ইতিমধ্যে ডুবে গেছে। এদিকে কাপ্তাই লেক-তীরবর্তী উপজেলা বরকল, লংগদু, বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার কিছু কিছু নিম্নাঞ্চল ডুবে গেছে বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কাপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকের পানি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫ দশমিক ৭৭ ফুট ওপরে। এর আগে গতকাল বুধবার (৩০ জুলাই) কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫৩ ফুট। তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যে গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০০ ফুট অতিক্রম করে। যে হারে বৃষ্টি হচ্ছে, মুহূর্তে লেকের পানি বাড়ছে। কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট, যদি লেকের পানি ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে আমরা লেক থেকে কর্ণফুলী নদীতে পানি নির্গমন করব। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভা করে নোটিশ আকারে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হবে।’
এদিকে পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

গোপন সংবাদের মাধ্যমে জানা যায়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির
৩ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
৭ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বনের ভেতর রেখে অন্য ছয় বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
১৮ মিনিট আগে