
কোম্পানীগঞ্জ (নোয়াখালী): বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের (৫০) ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় বসুরহাট বাজারের প্রধান সড়ক ইসলামী ব্যাংকের সামনে এ হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বাদলের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করে।
বাদললের সমর্থক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মেয়র কাদের মির্জা তাঁর ৩০-৩৫ জন অনুসারী নিয়ে বসুরহাট বাজারে মহড়া দিচ্ছিলেন। ব্যক্তিগত গাড়ি নিয়ে মিজানুর রহমান বাদল ও সাবেক ছাত্রনেতা হাসিব আহসান আলাল ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। তাঁদের গাড়িটি বসুরহাট ইসলামী ব্যাংকের সামনে পৌঁছালে কাদের মির্জার নির্দেশে তাঁর অনুসারীরা বাদল ও আলালের ওপর হামলা চালায়। এ সময় বাদলের শরীরের বিভিন্ন অংশে জখম ও কানের একটি অংশ ছিঁড়ে যায়। একজন অটোরিকশা চালক তাঁকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বাদলকে ঢাকায় পাঠান।
এদিকে, খবর ছড়িয়ে পড়ার পর উপজেলার পেশকারহাট রাস্তার মাথা, চরএলাহী, চরফকিরা ও চাপ্রাশিরহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে মিজানুর রহমান বাদলের সমর্থকেরা।
এ বিষয়ে কথা বলতে মেয়র আব্দুল কাদের মির্জার ব্যবহৃত সেলফোন নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তিনি জবাব দেননি।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বাদলকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। তিনি পুলিশকে জানান, আবদুল কাদের মির্জার নির্দেশে তাঁর অনুসারীরা এ হামলা চালিয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এর আগে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচির ওপর হামলা চালানো হয়। নুর নবী চৌধুরী এখনো ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, পাঁচ মাস ধরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের দ্বন্দ্বে এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। দু’পক্ষই নিজেদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুসারী বলে দাবি করছে। ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা এক পক্ষের ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন।
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ এরই মধ্যে একজন সাংবাদিকসহ দুজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক। দু’পক্ষের পাল্টাপাল্টি মামলায় উভয় পক্ষের দুই সহস্রাধিক নেতাকর্মী আসামি হয়েছেন। এসব মামলায় অনেকে জেল খেটেছেন এবং অনেকে এখনো জেলহাজতে রয়েছেন।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে