ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিদগ্ধ কলেজছাত্র কাজী ছারওয়ার উদ্দিন মারা গেছেন। আজ রোববার ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে উপজেলার মৌলভী সামছুল করিম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের জয়নাল আবেদিন ভুট্টোর ছেলে।
এর আগে ১৭ অক্টোবর ছাগলনাইয়া পৌর শহরের পুরোনো আদালত ভবন এলাকার একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় গুরুতর আহত হন কলেজছাত্র কাজী ছারওয়ার উদ্দিনসহ (১৭) তিনজন।
আহতদের মধ্যে কাজী ছারওয়ার উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে ঢাকা বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে