
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুলিশের হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে তাঁদের সরিয়ে নেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পীনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ওই আদেশে প্রশাসনিক কারণে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। ওই দুই পুলিশ সদস্য হলেন চান্দগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফ আলী ও এ টি এম সোহেল রানা।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার নিজ বাসা থেকে দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান সাদা পোশাকের দুই পুলিশ সদস্য। রাত ১২টার দিকে থানা হেফাজতেই অসুস্থ হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা শুরু থেকে অভিযোগ করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
কোনো মামলার ওয়ারেন্ট দেখানো ছাড়াই চান্দগাঁও থানার এএসআই ইউসুফ আলী ও এএসআই সোহেল রানা দুদকের ওই সাবেক কর্মকর্তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। মৃত মোহাম্মদ শহীদুল্লার ছেলের অভিযোগ, আটক করার সময় ওই দুই পুলিশ সদস্য তাঁর বাবাকে টানাহেঁচড়া করেছিলেন। তাঁর শার্টের কলার চেপে ধরেছিলেন।
অভিযোগ রয়েছে, চট্টগ্রামে গৃহকর্মীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে যে মামলায় দুদকের ওই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তা সাজানো মামলা ছিল।

‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
২০ মিনিট আগে
লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
২৭ মিনিট আগে
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে