
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজের জমিতে অবৈধভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বুধবার (২১ মে) সকালে বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল দোকানঘর নির্মাণে বাধা দিলে বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাই পরিচয় দাবি করা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন তাঁর দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। সেখানে অধ্যক্ষের সঙ্গে কথাকাটাকাটি হলে একপর্যায়ে শিক্ষার্থীদের বাধার মুখে দোকানঘর নির্মাণ বন্ধ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর বাহিনী দিয়ে দখলদারিত্বে মেতে উঠেছেন। তাঁর সঙ্গে যুবদলের নেতা মো. ইমাম হোসেন এক হয়ে খাসজমি দখল, পুকুর খননসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। এ ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফা কামাল গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অধ্যক্ষ বলেন, ‘অবৈধভাবে দোকানঘর নির্মাণ করলে সেখানে গিয়ে আমি বাধা দিই। তাতে আমাকে তারা বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। তারা জোর করে সেখানে দোকান ঘর বসাবে।’
বাঙ্গাবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন বলেন, ‘শহিদুল চেয়ারম্যান বুলবুল নামের একজনকে সেখানে মিষ্টির দোকানঘর করে দিচ্ছিলেন। আমি সেখানে গিয়েছিলাম। আমি অধ্যক্ষকে বুঝিয়ে বলেছি। আগামীকাল চেয়ারম্যানের সঙ্গে অধ্যক্ষ বসবেন। আপাতত দোকানঘর নির্মাণ বন্ধ আছে।’
জোর করে দোকান নির্মাণ করছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোর করে দোকান করছি না। চেয়ারম্যানের সঙ্গে অধ্যক্ষের আগে থেকে কথা ছিল বিধায় সেখানে দোকান করা হচ্ছিল।’
গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। সেখানে যারা মার্কেট নির্মাণ করছিল, তাদের আপাতত মার্কেট নির্মাণ করতে নিষেধ করেছি।’
ইউএনও আরও বলেন, ‘দুই পক্ষ তাদের জমি বলে দাবি করছে। তাই আমি দুই পক্ষকে কাগজপত্রসহ ডেকেছি। কাগজ দেখার পরেই সিদ্ধান্ত হবে।’

আজ শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকায় ওই খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনেরা মরদেহটি হাসনা খাতুনের বলে শনাক্ত করেন।
২৯ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির সিলেট সফরে এলে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তাঁর সংবাদ সংগ্রহকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
৩৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর রহমান হত্যাকাণ্ডে মামলার এক মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
৪৪ মিনিট আগে
তেঁতুলিয়া নদীর ভাঙন এবং জোয়ারের পানি থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর বাউফলে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী বাসিন্দারা। একই সঙ্গে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধূলিয়ার মধ্যে সংযোগ স্থাপনে তেঁতুলিয়া নদীর ওপর সেতু...
১ ঘণ্টা আগে