
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে চার বন্ধু মিলে মহানন্দা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তারা নদীতে সাঁতার কাটার সময় সুজন ও সাব্বির পানিতে ডুবে যান। সঙ্গে থাকা অপর দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সুজন ও সাব্বিরকে আর দেখা যায়নি। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা মো. তৌকির বলেন, দুপুরে চার বন্ধু মহানন্দা নদীতে গোসল করতে গিয়েছিল। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও সুজন ও সাব্বির পানিতে ডুবে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নৌ-পুলিশকে জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেবে নৌ-পুলিশ। তিনি আরও জানান, নিহত দুই তরুণের মরদেহ বর্তমানে তাদের নিজ নিজ বাড়িতে রয়েছে।

ফরিদপুরে ব্যাংক ঋণ ও নিলামের তথ্য গোপন করে দখল নেওয়ার অভিযোগের ১১ মাস পর নিলামে কেনা ৬৯ দশমিক ৫ শতক জমি ফেরত পেয়েছেন রুবেল হোসেন দুলাল। আদালতের আদেশে রঘুনন্দনপুরে লাল পতাকা টানিয়ে সীমানা নির্ধারণ ও ঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়।
৭ মিনিট আগে
নাশকতায় সম্পৃক্ত, এমন সন্দেহে রবিউল ইসলাম নামে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিককে আবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন...
১১ মিনিট আগে
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
১২ মিনিট আগে
রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার পর এবার মোহাম্মদপুরে শতাধিক লোক নিয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যান হাউজিংয়ের রোজ ভিলা-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে