চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মো. সোহেল রানা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামের নজরুল ইসলামের ছেলে। আজ তিনি সকালে বিদ্যুতের খুঁটির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে পড়ে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করছিলেন সোহেল। এ সময় হঠাৎ করে পড়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনীন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই সোহেলের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল কুমার জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৬ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে