
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদ নির্বাচনের দুটিতেই বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। অন্য একটিতে জিতেছেন আওয়ামী লীগ নেতা। আজ বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করীম নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা গেছে, নাচোল উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল কাদের জয় পেয়েছেন। অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় আশরাফ হোসেন আলিম ও ভোলাহাটে আনোয়ার হোসেন জয় পেয়েছেন। আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, নাচোল উপজেলায় আব্দুল কাদের ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক আওয়ামী লীগ নেতা মো. আবু রেজা মোস্তাফা কামাল পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট। আব্দুল কাদের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দ্বিতীয়বারের মতো তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। নাচোলে মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৬ জন। ৫৭ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৬ হাজার ৩১৫; যা ৩৭ দশমিক ০৩ শতাংশ।
ভোলাহাট উপজেলায় আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ প্রতীকে ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট। ভোলাহাটে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন। ৩৮ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৭ হাজার ৬৪ জন ভোটার; যা ৪২ দশমিক ৯৮ শতাংশ।
গোমস্তাপুর উপজেলায় মোহা. আশরাফ হোসেন আলিম আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজা ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট। গোমস্তাপুরে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩০ জন। ৮৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৭ হাজার ৫০৭ জন ভোটার।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার সময় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি
৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিয়েছে বেপরোয়া লরি। এতে দুই জনই মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল চারটার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ প্লাস্টিক অফিসের সামনে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় ইথান আহমেদ (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় এক যুবককে হত্যার পর তাঁর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় প্রায় দেড় বছর পর হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২৪ মিনিট আগে