
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩১টি পেট্রলবোমা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সোনামসজিদ সীমান্তের বটতলী এলাকার একটি আমবাগান থেকে বোমাগুলো জব্দ করা হয়। আজ রোববার দুপুরে ৫৯ বিজিবির পক্ষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে ৭০০ গজ ভেতরে বাংলাদেশের বটতলী আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারি সন্দেহে দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩১টি পেট্রলবোমা পাওয়া যায়।
গোলাম কিবরিয়া আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও বিস্ফোরক ব্যবহারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় পেট্রলবোমাগুলো জব্দ করা হয়।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৫ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে