
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশে লোক পাঠানো ও রাশিয়ায় যুদ্ধে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মো. বাবুল আক্তার (৩৫) নামের এক প্রবাসীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় বাবুল আক্তারকে উদ্ধার করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল আক্তার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। তিনি দুবাইপ্রবাসী ছিলেন। পাশাপাশি বিদেশে লোক পাঠানোর কাজেও যুক্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির, কটাসহ কয়েকজন কথা আছে বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে কলমোগাড়া এলাকায় নিয়ে তাঁর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে ফেলে রাখা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বাবুল আক্তার এলাকার এক যুবককে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে ওই যুবক যুদ্ধে গিয়ে মারা যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হলেও বিরোধ থেকে যায়।
ওসি আরও জানান, ওই বিরোধের জেরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের বাড়ির লোকজন বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল নয়টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
১৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের চিকিৎসা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
১৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মন্দিরের হিসাবরক্ষক অনাথ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, পূজার চাঁদার টাকা, নগদ টাকা ও পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
২০ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে মাঝে মাঝেই একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে অপর গ্যাংয়ের দ্বন্দ্ব, মারামারি সংবাদের শিরোনাম হয়ে উঠছে। আবার কখনো কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত, নিহত হওয়ার ঘটনাও সংবাদে উঠে আসছে। এমনি পরিস্থিতিতে গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ
২৭ মিনিট আগে