Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পুনর্বহালের দাবিতে মানববন্ধন
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন জাতীয় ইমাম সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং ইমামকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ইমাম সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ইমামের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি দেন সমিতির নেতারা। অভিযোগে বলা হয়, মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদের জুমার খুতবার বক্তব্যকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালান। পরে তাঁরা মসজিদে গিয়ে তাঁকে হেনস্তা করেন এবং মসজিদ কমিটির মাধ্যমে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করান।

অভিযোগে ঘটনায় জড়িত হিসেবে রিটোন মিয়া, মাসুদ রানা, টুনু হাজি, রাসেল আলী, একরামুল হাজি, সাদিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও বি এল আলীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশরাফুল হকের বিরুদ্ধেও ঘটনায় পরোক্ষভাবে ভূমিকা রাখার অভিযোগ করা হয়েছে।

ইমামকে স্বপদে পুনর্বহালের দাবিতে আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
ইমামকে স্বপদে পুনর্বহালের দাবিতে আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে জাতীয় ইমাম সমিতির নেতারা বলেন, কোনো ইমামের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করা উচিত। কাউকে হেনস্তা বা জোরপূর্বক পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইমামদের দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহসভাপতি ড. এইচ এম শহিদুল ইসলাম মোল্লা, মাওলানা আব্দুল বাশির, মাওলানা তৌইমুর রহমানসহ সংগঠনের নেতা-কর্মীরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সমিতির নেতারা। এ সময় তাঁরা জানান, আগামী শুক্রবারের মধ্যে মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম পদে পুনর্বহাল করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত