
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত ১১টার দিকে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকেরা বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এতে নেতৃত্ব দেয় বিএনপির কর্মী শহিদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন ডলার, সবুরসহ আর ১০ থেকে ১২ জন। এ সময় তাঁরা কার্যালয় থেকে একটি এলইডি টিভি, চারটি অফিশিয়াল চেয়ার, ১৪টি প্লাস্টিকের চেয়ার, সিলিং ফ্যানসহ অন্য জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রমজান আলী বলেন, ‘গতকাল রাতে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকেরা বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে ভাঙচুর ও লুটপাট করেছে। এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, এটি একটি সামাজিক সংগঠন। নিজস্ব অর্থায়নে চলে। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে গরিব-অসহায়দের সহযোগিতা করা হয়। তারা যেটা করেছে সেটা খুব দুঃখজনক। এটা আমাদের পীড়া দিয়েছে। যে বা যারা এটা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ছাড়া প্রতি মুহূর্ত আমাদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। কারণ, বর্তমানে “মব” কালচার চলছে। কখন জানি আমাদের ওপরে হামলা করে মেরে ফেলবে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘তারা বিএনপির কোনো সংগঠনের কর্মী-সমর্থক না। যারা এগুলো করেছে তারা স্থানীয় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী। তাদের কাজ হচ্ছে লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজি করা।’
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। এখনই পুলিশ পাঠাচ্ছি। খোঁজখবর নিয়ে পরে জানাচ্ছি।’

বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
১ ঘণ্টা আগে
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ লঞ্চের কেবিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বিএনপির...
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
২ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার আল আমিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ
২ ঘণ্টা আগে