করোনা পরিস্থিতিতে কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য সহজে ও কম খরচে বহন করার জন্য সরকারের নির্দেশনায় বাংলাদেশ রেলওয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করে। আমের মৌসুম শেষ হয়ে আসায় ১৬ জুলাই থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। এই ট্রেনে আম পরিবহন করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রেলওয়ের আয় হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৮৪০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে সূত্রে জানা গেছে, কুরিয়ারে এক কেজি আম পরিবহনে চাষিদের খরচ বেশি হয়। আমের পরিবহন সংক্রান্ত সমস্যা দূর করতে সরকার ট্রেনে আম বহনের সিদ্ধান্ত নেয়। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের মাধ্যমে গত ২৭ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত ৬ লাখ ৫৫ হাজার ২৯৫ কেজি আম বহন করা হয়। যেখান থেকে আয় করেছে ৮ লাখ ৫৯ হাজার ৮৪০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, কম খরচে এবং সময়মতো রেলে আম পরিবহনের সুযোগ পেয়ে বেশ লাভবান হয়েছেন তারা। বিশেষ করে ট্রেনে যত্নসহকারে আম ওঠানোর ফলে নষ্টও হয়নি তেমন। সড়ক পথের চেয়ে রেলপথে পণ্য পরিবহন তুলনামূলকভাবে নিরাপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ জেলার প্রতি আন্তরিকতা রয়েছে বলেই ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে চালু করেছিলেন। আব্দুল আহাদ নামে এক ব্যবসায়ী জানান, ট্রেনে ঢাকায় এক কেজি আম পাঠাতে এক টাকা ৩০ পয়সা খরচ হয়েছে। আর কুরিয়ার সার্ভিসে কেজি প্রতি ১২ টাকা লাগে। সে তুলনায় ট্রেনে স্বল্প খরচে পরিবহনের এমন সুযোগ পাওয়ায় খুশি আম ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে কম খরচে মালবাহী ট্রেনে আম পাঠানো ব্যক্তিরাও খুশি।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ জানান, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আমনুরা বাইপাস, রহনপুর, নাচোল, কাঁকনহাট, রাজশাহী রেলওয়ে স্টেশন, আড়ানি, লোকমানপুর, আবদুলপুর ও আজিমনগর স্টেশন থেকে আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এতে বহন খরচ কম হওয়ায় তুলনামূলক কম দামে আম ঢাকায় বিক্রি করা সম্ভব হয়েছে।
মো. ওবাইদুল্লাহ জানান আরও জানান, চলতি আম মৌসুমে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে বাংলাদেশ রেলওয়ে যে সেবা দিয়েছে, তাতে ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে ব্যক্তিরাও সন্তুষ্ট। গত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণে আম বহন করে রেলওয়ে। এতে গত ২৭ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত ৬ লাখ ৫৫ হাজার ২৯৫ কেজি আম বহন করে আয় করেছে ৮ লাখ ৫৯ হাজার ৮৪০ টাকা।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১১ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১১ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৩ মিনিট আগে