চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় টিসিবির পণ্য জব্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত ঘটনাস্থলে গিয়ে মালামালগুলো জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে রাখা ছিল ডিলারের টিসিবি পণ্য। আজ শনিবার ছুটির দিন থাকায় টিসিবির ডিলার ভ্যানযোগে ৪৬ বস্তা মাল পাচারের চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানসহ মালামাল আটক করে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। এ সময় ওপর ধোবড়া গ্রামের নজিবুর রহমানের ছেলে আলম ও সন্ন্যাসী কুপতলা গ্রামের নবীর ছেলে হানিফকে তালাবদ্ধ করে আটক করে রাখা হয়।
টিসিবির পণ্য পাচারের সঙ্গে আনিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুসেইন শহিদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে আনিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুসেইন শহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, টিসিবি পণ্য ভ্যানযোগে বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেছে। পরে ইউএনও বিষয়টি সমাধান করেছেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবুল হায়াত জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টিসিবির ৪৬ বস্তা মালামাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৬ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে