
চাঁদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক মো. শুক্কুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ওয়্যারলেস এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা)-এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে দেখা যায় যে আল মদিনা ফুড প্রোডাক্টস বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই বেআইনিভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে চানাচুর তৈরি ও বাজারজাত করছিল। এ ছাড়া চানাচুর ও আচার পণ্য মোড়কজাতকরণের প্রয়োজনীয় সনদ ছাড়াই তা উৎপাদন ও বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। এসব অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং খাদ্যপণ্যের সঠিক মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা)-এর পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা একদিনে হয়নি। আগে এমন ছিল না। যারা করছে, তাদের একটা উদ্দেশ্য আছে।
১১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল, টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩৭ মিনিট আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্প এলাকায় অন্তত তিনবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমির দখল ও পাল্টা দখল নিয়ে আবাসন কোম্পানিগুলো এই সংঘর্ষে জড়ায়। এসব আবাসন কোম্পানির পেছনে ক্ষমতাধর ব্যক্তি ও রাজনীতিকেরা রয়েছেন।
৪৩ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ মাজেদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে