চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা জাহাজ থেকে ৫ জনের গলাকাটা লাশ পাওয়া গেছে। গুরুতর জখমসহ আরো তিনজনকে উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে হাইমচরে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ, পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে যান।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান।
তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও তিনজনকে।’
পরে নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পাঁচজনকেই গলা কেটে হত্যা করা হয়। আহত তিনজনেরই গুরুতর জখম রয়েছে।
চাঁদপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি দল।

কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৫ মিনিট আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
১২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
২১ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও বহিষ্কারসংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে শিক্ষার্থীরা আটকে রাখলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
৩ ঘণ্টা আগে