
কোরবানির মৌসুম সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খামারিরা পড়েছেন দুশ্চিন্তায়। উৎপাদন ব্যয় বেড়েছে হু-হু করে। খাদ্য, খড়, শ্রমিক মজুরি, এমনকি বিদ্যুৎ সমস্যায়ও ক্ষতিগ্রস্ত তাঁরা। তবু বাজারে গরুর ন্যায্য দাম পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন সবচেয়ে বড় শঙ্কা।
উপজেলায় ৮২৫টি তালিকাভুক্ত খামার থাকলেও চলতি বছর স্থানীয়ভাবে ১৮ হাজার ৯৫০টি পশু প্রস্তুত হয়েছে, যা উপজেলার চাহিদা ২১ হাজার ২৩৩টির তুলনায় প্রায় ২ হাজার ২৮৩টি কম। এ ঘাটতি পূরণে আশপাশের এলাকা থেকে পশু আনার পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।
আল বারাকাহ অ্যাগ্রো ফার্মের পরিচালক শরীফ হোসেন মজুমদার বলেন, ‘খাদ্যদ্রব্যের দাম ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে খরচ বেড়ে গেছে। কিন্তু হাটে যদি ভালো দাম না পাই, তাহলে লোকসান হবেই।’
পশ্চিম বালিথুবা গ্রামের কামরুন্নাহার ‘নাহার অ্যাগ্রো’র মালিক। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে কোরবানির জন্য গরু প্রস্তুত করছি। কিন্তু এবার খরচ এত বেড়েছে যে লাভ তো দূরের কথা, মূলধন টিকিয়ে রাখাই কঠিন হয়ে যাচ্ছে।’
খামারিদের অভিযোগ, সরকারি কোনো সহায়তা বা প্রণোদনা না থাকায় দিন দিন তাঁরা নিরুৎসাহিত হয়ে পড়ছেন। খামারি জসিম উদ্দিন মিন্টু বলেন, ‘খাদ্য ও শ্রমিক মজুরির দাম বাড়ার পাশাপাশি খড়েরও সংকট দেখা দিয়েছে। খামার সম্প্রসারণে সরকারি সহযোগিতা জরুরি।’
অন্যদিকে ক্রেতারাও দামের ঊর্ধ্বগতিতে হতাশ। ক্রেতা শাহাদাত হোসেন হেলাল বলেন, ‘গরুর দাম অনেক বেশি মনে হচ্ছে। কয়েকটি হাট ঘুরে তারপর কিনব।’
এদিকে ৩৬টি কোরবানির হাট বসানোর প্রক্রিয়া চলছে ফরিদগঞ্জে। উপজেলা ও পৌরসভা সূত্রে জানা গেছে, টেন্ডারপ্রক্রিয়া প্রায় সম্পন্ন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক বলেন, ‘চাহিদার তুলনায় ঘাটতি থাকলেও আশপাশ থেকে গরু এলে সমস্যা হবে না। খামারিদের স্বাস্থ্যসেবা ও তত্ত্বাবধান দেওয়া হয়েছে।’
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, কোরবানির হাটগুলো ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আর্থিক লেনদেনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে, পাশাপাশি টহল টিমও সক্রিয় থাকবে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৫ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে