
চাঁদপুরের কচুয়া সীমান্তবর্তী এলাকা থেকে আমির হোসেন (২৬) নামের এক বাসসহকারীর (হেলপার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সংলগ্ন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় বাসের সহকারী (হেলপার) ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা রাশেদুল হক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
৭ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনার বড়িবাড়ি ইউনিয়নে এনসিপির কোনো কমিটি অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছে দলটির জেলা শাখা। তাই হুমায়ুন কবির ও ফরহাদ মিয়াকে বহিষ্কারের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে। এর আগে জেলা সদস্যসচিবের নামে তাঁদের স্থায়ী বহিষ্কারের বিজ্ঞপ্তি ছড়ানো হয়।
১৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে একাধিক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার মুহতামিম ও শিক্ষককে আটক করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলিশাকুন্ডি...
৩৫ মিনিট আগে