Ajker Patrika

চাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ ইয়াবা, যুবক আটক

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ ইয়াবা, যুবক আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযানে ২৮৩৬ পিস ইয়াবাসহ হাশিম খান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ হাশিম খান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের কালীবাড়ি ওয়ান মিনিটের মোড়সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা-পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন হাশিম খানকে আটক করে তাঁর সঙ্গে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিলেন হাশিম খান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত