
চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শরীফ হোসেন খান (৪৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শরীফ হোসেন খান উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। আজ মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ হোসেন খান সাবেক সংসদ সদস্য শফিকুর রহমানের ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে সর্বশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। চেয়ারম্যান থাকাকালে তাঁর বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে মজুতের অভিযোগ ওঠে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ২০২৪ সালের ১ ডিসেম্বরের ৯১৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শরীফ হোসেন খানকে গত ১৩ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

আদমদীঘি সদর ইউনিয়নের পরিচ্ছন্নতা অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকার নাটোর বাইপাস সড়কে ফেলায় দুর্গন্ধ ও পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা স্থায়ী ভাগাড় ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। প্রশাসন বলছে, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
নীলফামারীর পরিত্যক্ত কারাগারের ইট, লোহা ও কাঠ চুরির সময় একটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। সরকারি বরাদ্দ করা ট্রাকটি কৌশলে সটকে পড়লে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৯ মিনিট আগে
‘বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। বর্তমান সরকারের আমলে দুর্নীতির কথা যেন কেউ চিন্তাও না করেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে।’
২৪ মিনিট আগে
চাঁদপুরে তিন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। আজ মঙ্গলবার জেলা জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালিত হয়। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সমিতির সভাপতি।
২৭ মিনিট আগে