
বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী এবং ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী আসাদুল্লাহ আল সাদিক (২৪) চার দিন ধরে নিখোঁজ। নিখোঁজ সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে। এই ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার। শনিবার (২৯ নভেম্বর) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুল্লাহর পরিবার জানায়, গত সোমবার (২৪ নভেম্বর) বেলা ২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন। ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেন মিস হওয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা হওয়ার কথা মা-বাবাকে ফোনে জানান তিনি। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ এবং কোনোভাবেই তাঁর সন্ধান মিলছে না।
পরিবারের সদস্যরা রাতভর এবং পরবর্তী কয়েক দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। পরে বুধবার (২৬ নভেম্বর) সাঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করেন। আসাদুল্লাহকে না পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
সাঘাটা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। নিখোঁজ হওয়ার পেছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। আশা করি, দ্রুতই কোনো অগ্রগতি পাওয়া যাবে।’
নিখোঁজ আসাদুল্লাহর ব্যাপারে কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
৪ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
৪ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
৪ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
৪ ঘণ্টা আগে