নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ খোকন পার্কে ওই প্রার্থীর উদ্যোগে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ শেষে এই জরিমানা করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনির এই জরিমানা করা হয়। তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান জানান, শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীগণ প্রার্থীর ছবি ও প্রতীক সংবলিত টি-শার্ট পরিধান করেন। এটি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে যে-ই প্রচারণা চালাক এটি আচরণবিধি লঙ্ঘন। বিধিমালা অনুযায়ী প্রার্থীর ছবি বা প্রতীক সম্বলিত টি-শার্ট, ফতুয়া, জ্যাকেট পরিধান করা যাবে না। একারণেই তাঁর জরিমানা করা হয়েছে।
সুলতান মাহমুদ খান রনি বলেন, ‘আমি নিজে ওই টি-শার্ট সরবরাহ করিনি। কেউ হয়তো ভালোবেসে সমাবেশে টি-শার্ট সরবরাহ করে থাকতে পারে। যেহেতু তা আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে জরিমানা করা হয়, একারণে সেই টাকা পরিশোধ করা হয়েছে।’

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
১ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৩ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩ ঘণ্টা আগে