
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে নির্বাচন অফিসে যান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছবি তোলার জন্য দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিনের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
আলী আজগর তালুকদার হেনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা বিএনপি দেখবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেবে।
শেখ তাহা উদ্দিনের নাহিন ঘটনার পর মোবাইল ফোন বন্ধ রাখায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ায় শূন্য হয়। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
২২ মিনিট আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
২৭ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
৩৬ মিনিট আগে