
বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত ১ হাজার ১২৪ বস্তা চাল উধাওয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বিকেলে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম উপজেলার কালিতলা বাগবেড় এলাকায় বগুড়া জেলা প্রশাসনের শাহাদত হোসেন নামে স্থানীয় এক যুবলীগ নেতার গুদামে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মজুত করা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করেন। পরে চালসহ গুদাম সিলগালা করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের হেফাজতে দেওয়া হয়। সেখানে এখন রয়েছে মাত্র ৬ বস্তা চাল। ১ হাজার ১২৪ বস্তাই উধাও!
এ দিকে সিলগালা করা গুদাম থেকে চাল সরানোর ঘটনা ছড়িয়ে পড়লে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিলগালা খুলে মাত্র ৬ বস্তা চাল পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা গুদাম থেকে ১ হাজার ১২৪ বস্তা সরকারি চাল চুরির অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। চাল চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি চিহ্নিত করে তা কমানোর উপায় নির্ধারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের (জিআরএসপি) আর্থিক সহযোগিতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ
৯ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় লোকজন। তাঁর মৃত্যুর জন্য কয়েকজন শিক্ষককে দায়ী করে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন তাঁরা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা
১২ মিনিট আগে
কাজে অবহেলার অভিযোগে গালিগালাজ করায় গৃহকর্তার ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর শতবর্ষী মা আহাতন বেওয়াকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন মো. বাদল ওরফে বাবু (২৫)। আজ মঙ্গলবার ২০১৯ সালে ঘটা টাঙ্গাইলের এ ঘটনায় আদালত বাদলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১৯ মিনিট আগে
ঢাকায় রাকিব হোসেন (১৭) নামে এক যুবককে হত্যার পর তার মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে এনে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে মামুন রহমান (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে ঢাকায় ফিরে রাকিবের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
৩১ মিনিট আগে