Ajker Patrika

শীত শেষ হলেও দুস্থদের কম্বল বিতরণ হয়নি, পড়ে আছে গুদামে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
শীত শেষ হলেও দুস্থদের কম্বল বিতরণ হয়নি, পড়ে আছে গুদামে
গুদামঘরে বস্তাবন্দী কম্বল। ছবি: আজকের পত্রিকা

শীত শেষে গরম চলে এলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল এখনো পুরোপুরি বিতরণ হয়নি। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) মধ্যে দ্বন্দ্বের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গতকাল রোববার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন এক ইউপি সদস্য।

অভিযোগে বলা হয়, সরকারি বরাদ্দের কম্বল যথাসময়ে প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়নি। বরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম একক সিদ্ধান্তে কিছু কম্বল বিতরণ করেছেন। কিছু কম্বল এখনো ইউনিয়ন পরিষদের গুদামে মজুত রয়েছে এবং সেগুলো গোপনে সরানোর চেষ্টা করা হচ্ছিল।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, নিয়ম অনুযায়ী সকল উন্নয়ন ও ত্রাণ কার্যক্রম ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা করে সম্পন্ন করার কথা থাকলেও চেয়ারম্যান এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘দুস্থদের জন্য বরাদ্দকৃত কম্বল আমরা যথাযথভাবে বিতরণের জন্য চাপ দিলেও তিনি সহযোগিতা করেননি। কিছু কম্বল নিজের লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে। এখনো অনেক কম্বল গুদামে পড়ে আছে। রোববার দুপুরে সেগুলো গোপনে সরানোর চেষ্টা করা হলে আমরা স্থানীয়দের সহযোগিতায় বাধা দিয়েছি।’

ইউনিয়ন পরিষদের গুদামে কম্বল থাকার বিষয়টি স্বীকার করেছেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। তাঁর দাবি, দুস্থদের জন্য বরাদ্দকৃত বেশির ভাগ কম্বল তালিকা অনুযায়ী বিতরণ করা হয়েছে। কিন্তু কিছু ইউপি সদস্য তাঁদের এলাকায় বিতরণের জন্য কম্বল নিতে দেরি করেছেন, তাই কিছু কম্বল এখনো গুদামে রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জাব্বার বলেন, ‘মেম্বারদের কারণেই বিতরণ কার্যক্রম বিলম্বিত হয়েছে। আমরা দ্রুত কম্বল বিতরণের ব্যবস্থা নিচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে দ্রুত কম্বল বিতরণ সম্পন্ন করার জন্য পিআইওকে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

নেত্রকোনার হাওরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

মাধ্যমিকে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ইউনেসকোতে জানাল বাংলাদেশ

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুনলেন ৯ চালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত