বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নির্যাতনের শিকার এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলাটি করেন।
এর আগে গত বুধবার উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পে ওই ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ মার্চ) শিশু দুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় মুখরোচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন নুর ইসলাম। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর রক্তক্ষরণ শুরু হয়। এ খবর পেয়ে নুর ইসলাম এলাকা ছেড়ে পালান। গতকাল শুক্রবার রাতে খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা করেছে। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে। আজ রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৪ মিনিট আগে
ঢাকার সাভারে পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রনি ইসলামের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিয়া মনিকে (২১) হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই ছাত্রদল নেতা পলাতক রয়েছে ।
১৫ মিনিট আগে
নাগরিক সেবায় অবহেলা ও দায়িত্ব পালনে শিথিলতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্ট্রিট লাইটের মতো মৌলিক সেবায় অবহেলা প্রমাণিত...
২০ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতির অংশ হিসেবে দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির...
২৬ মিনিট আগে