বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে সোনাতলা উপজেলার একটি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজার রহমান শ্যামলের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় প্রার্থীসহ তিনজন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সময় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে।
নৌকা মার্কার প্রার্থীর সমর্থক সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেডের বিরুদ্ধে হামলার অভিযোগ ছাড়াও বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠেছে।
সোনাতলা উপজেলার রানির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, কমরেড বিভিন্ন জায়গায় ঝামেলা করছে। তাকে আটক করার চেষ্টা চলছে।
স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজার রহমান শ্যামলের সমর্থক আপেল মাহমুদ বলেন, রোববার সকাল ১০টার দিকে মোস্তাফিজুর রহমান শ্যামল রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় নৌকা মার্কার কর্মী নবীন আনোয়ার কমরেডের নেতৃত্বে ৪০-৫০ জন মোস্তাফিজারের ওপর হামলা করে মারধর শুরু করে। এতে প্রার্থী মোস্তাফিজার রহমান ছাড়াও তার ছেলে ইয়ালিদ বিন রহমান, ভাতিজা সামছুজ্জোহা বিপ্লব বদরুদ্দোজা জিপু আহত হন। এ সময় মোস্তাফিজার রহমানের গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া কমরেড বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে নৌকা মার্কার পক্ষে প্রভাব বিস্তার করে চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানালেও তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।
তিনি বলেন, প্রার্থীর ওপর হামলার বিষয়ে তাৎক্ষণিক রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে নবীন আনোয়ার কমরেড বলেন, ঈগল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান শ্যামল কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে রূঢ় আচরণ করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এর প্রতিবাদ করতে গেলে আমার কলার চেপে ধরেন। এ সময় উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
প্রিসাইডিং অফিসার সামিউল আলম বলেন, আমার সঙ্গে কোনো প্রার্থী খারাপ আচরণ করেননি। ভোট কেন্দ্রে উভয় পক্ষের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থীরা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। আমরা অভিযোগ যাচাই বাছাই করে ব্যবস্থা নিচ্ছি। ভোটকেন্দ্রে প্রার্থীর এজেন্ট প্রিসাইডিং অফিসারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে