ভোলায় পুকুরে ডুবে তিন শিশু মারা গেছে। আজ সোমবার দুপুরে ভোলা সদর ও লালমোহন উপজেলায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুরা হলো ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাফওয়াত (৪), লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েত (৬) ও একই গ্রামের আনিচল হক মিয়ার ছেলে শহিদুল (৮)।
জানা গেছে, দুপুরের দিকে সাফওয়াতের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সুবীর সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে দুপুরে লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েত ও একই গ্রামের আনিচল হক মিয়ার ছেলে শহিদুল নানাবাড়িতে ছিল। তারা দুপুরে পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা গোসল করতে গেলে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। শিশু দুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিকেলে আজকের পত্রিকাকে বলেন, মারা যাওয়া শিশু দুটির পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অভিভাবকদের অসচেতনতার কারণে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

২২ জুলাই রাতে ধর্ষণের শিকার গৃহবধূ তাঁর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তাঁকে মারধর ও একপর্যায়ে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।
৮ মিনিট আগে
‘অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। বিএনপি একটিবারের জন্য বলেনি বাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বাকিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও আইনে পরিণত করবে এই সরকার।’
২৮ মিনিট আগে
আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান ডিবি সদস্যরা। অভিযানের সময় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতিসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
৩০ মিনিট আগে
কুষ্টিয়া সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে কালেক্টরেট চত্বরে অবস্থিত ডিসি পার্কের পুকুরে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে