ভোলায় খালে ভাসছিল ৭ বছরের শিশুর বস্তাবন্দী লাশ, যুবক গ্রেপ্তার
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে সাত বছরের শিশু মো. ইসমাইল হোসেনের বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবক শিশুটিকে হত্যার দায় স্বীকার করেছেন।
গ্রেপ্তার যুবকের নাম রোকন (২২)। তিনি বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নান্নু মিয়ার ছেলে। আজ বুধবার দুপুরে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকা থেকে শিশু ইসমাইল নিখোঁজ হলে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুসলিমপাড়া এলাকায় একটি খালের পানিতে স্থানীয়রা বস্তাবন্দী মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসমাইলের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনায় শিশুটির বাবা মো. আকবর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর তদন্তে নেমে পুলিশ দ্রুততম সময়ে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত রোকনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রোকন জানান, পূর্বশত্রুতা ও পাওনা টাকাকে কেন্দ্র করে ক্ষোভ থেকে তিনি শিশু ইসমাইলকে হত্যা করে মরদেহ খালে ভাসিয়ে দেন।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে এবং পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনে বোরহানউদ্দিন থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল কাজ করছে।

দিনাজপুরের ফুলবাড়ী আশ্রয়ণ প্রকল্পের সড়ক পাকাকরণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। আজ বুধবার উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন জমা দেন বাসিন্দ
৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
৮ মিনিট আগে
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। আজ বুধবার সকালে ২৭ নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ মশারি বিতরণ করেন।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ রেখে...
১৯ মিনিট আগে