
বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় ২০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেঘনায় অভিযান চালানো হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টা হতে গভীর রাত পর্যন্ত কোস্ট গার্ড ইলিশা, কালীগঞ্জ ও হিজলা থানাধীন সওড়া সৈয়দখালী এলাকাসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত স্টিল বডি ট্রলার তল্লাশি করে চারটি দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করা হয়।
জব্দকৃত স্টিল বডি ট্রলার ও আটককৃত দুষ্কৃতকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারগুলোর মালিকদের বিরুদ্ধে হিজলা থানায় পৃথক মামলা দায়ের করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড অভিযান অব্যাহত রাখবে।
হিজলা থানার এসআই মো. শামিম বলেন, অবৈধ বালু উত্তোলনের ঘটনায় মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের পেটি অফিসান কাজল দাস মামলা করেছেন। এ মামলায় ২০ জন নামধারী এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। আটককৃত ২০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপি রোকেয়া বেগম বলেছেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কাজ করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। তিনি অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে নিহত প্রায় ১ হাজার ৪০০ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৮৬৪ জনের গেজেট প্রকাশ করা হয়েছে।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হাজীপাড়া এলাকায় মধ্যবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, আজ শুক্রবার দুপুরে ওই ব্যক্তি ভুক্তভোগী শিশুসহ তার আরেক বোনকে (১০ বছর) ভুলিয়ে-ভালিয়ে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যান। সেখানে দুই বোনের মধ্যে ৭ বছরের...
২৭ মিনিট আগে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বিজয় মিয়া (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শহরতলির দুর্লভপুর এলাকা থেকে বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে