পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের মিলনমেলা বসেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সৈকতে হাজারো পর্যটকের উপস্থিতি লক্ষ করা যায়।
তবে আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয় পর্যটক। আগতরা সৈকতের বালিয়াতে হইহুল্লোড়ে বিশেষ এ দিনটি উদ্যাপন করছে। অনেকে আবার সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের বুকে আছড়ে পড়া ছোট-বড় ঢেউ।
পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ। তবে আগামীকাল থেকে দেশি-বিদেশি আরও বেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগতদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।
পর্যটক মিলন মিয়া বলেন, ‘আজকে বাইরের পর্যটক কম। বেশির ভাগই বরিশাল বিভাগের। আজকে এ অঞ্চলের পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে।’
বেঞ্চ ব্যবসায়ী আবদুল রহিম বলেন, ‘আজকে কুয়াকাটায় পর্যটকদের মিলনমেলা। আগামীকাল লক্ষাধিক পর্যটককের আগমন ঘটবে।’
হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘প্রায় হোটেলের ৮০ শতাংশ রুম বুক হয়ে গেছ।’
মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় আমাদের পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের সেবায় আমাদের পৌরসভার টিম প্রস্তুত রয়েছে। পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটায় পর্যটক বেড়েছে। ভাঙা থেকে কুয়াকাটা মহাসড়ক ফোরলেন বাস্তবায়িত হলে আরও পর্যটক বাড়বে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘আজকে ভালো পর্যটকের উপস্থিতি হয়েছে। আগামী কাল-পরশু কুয়াকাটায় পর্যটক আরও বাড়বে। পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাপাড়া থানা, মহিপুর থানা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং স্কাউট সদস্যরা প্রস্তুত আছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে