
গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পরিমল মিত্র (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার পাথরঘাটা এলাকার দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন দিবাগত রাত দুইটার দিকে মরদেহ সুরতহাল করে পাথরঘাটা থানার পুলিশ হেফাজতে নিয়ে আসে।
নিহত পরিমল মিত্র পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার নকুল চন্দ্র মিত্রের ছেলে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী জানান, গত মঙ্গলবার দুপুরে মাছ শিকারের জন্য আহম্মেদ মিস্ত্রির মালিকানাধীন ট্রলারে সাগরে যান পরিমল মিত্র। সেখানে মাছ শিকারের সময় সাগরে গ্রাফি ফেললে সেই গ্রাফির রশিতে পা পেঁচিয়ে সাগরে পড়ে প্রায় ১০০ হাত পানির নিচে ডুবে যান পরিমল। পরবর্তীতে ট্রলারে থাকা অন্যান্য জেলে বিষয়টি টের পেয়ে রশি টেনে তুললে পরিমল মিত্রকে রশির সঙ্গে প্যাঁচানো অবস্থায় মৃত উদ্ধার করে।
পাথরঘাটা থানার পুলিশের উপপরিদর্শক আবু জাফর জানান, রাত ১১টার দিকে পরিমল মন্ডলের মরদেহ তাঁর বাড়িতে এসে পৌঁছায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল করে। এরপর রাত ২টার দিকে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়। পরে আজ রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে