Ajker Patrika

সাঁকো থেকে পড়ে কিশোরের মৃত্যু

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
সাঁকো থেকে পড়ে কিশোরের মৃত্যু
মুলাদীতে সাঁকো থেকে খালে পড়ে শনিবার সিফাত হোসেন নামের এক কিশোর মারা গেছে। ছবি: আজকের পত্রিকা

বরিশাল জেলার মুলাদীতে সাঁকো থেকে খালে পড়ে সিফাত হোসেন (১৪) নামের এক কিশোর মারা গেছে। শনিবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের লক্ষ্মীরহাট-সংলগ্ন খালের ৩০০ ফুট দীর্ঘ সাঁকোর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিফাত খাল পারাপারের সময় সাঁকো থেকে পড়ে নিখোঁজ হয়।

সিফাত হোসেন উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেবরামপুর গ্রামের আজিজুল সরদারের ছেলে। মা মারা যাওয়ার পরে সে লেখাপড়া ছেড়ে লক্ষ্মীরহাটে রুবেল হোসেনের ফার্নিচারের দোকানে কাজ করত। ওই দোকানের কাঠ পরিবহনের ট্রলারটি খালের দক্ষিণ পাশে রেখে উত্তর পাশে দোকানে ফেরার সময় সিফাত পা পিছলে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা খালে খোঁজাখুঁজি করেন। কিন্তু পানি বেশি থাকায় তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একদল ডুবুরি শনিবার সিফাতের মরদেহ উদ্ধার করেন।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত