
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশালাকৃতির এক সামুদ্রিক শোল মাছ। এটির দৈর্ঘ্য ১০ ফুট, প্রস্থ ২ ফুট।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাছটি আলীপুর মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
স্থানীয় সূত্রে জান যায়, বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে বাঁশখালীর হাছানুল মাঝি নামের এক জেলের জালে তিন দিন আগে মাছটি ধরে পড়ে। পরে আজ তিনি মাছটি আলীপুরে নিয়ে এলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকায় কেনেন। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন হাছানুল।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে জানান, সামুদ্রিক শোল মূলত সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। মাছটি নিয়ে গবেষণা করা প্রয়োজন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে