বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তারা শিক্ষা অর্জনে গবেষণার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন। ‘প্রমোটিং আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ কালচার: এ নিউ এরা অব বিউ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীদের গবেষণাকর্মে বেশি বেশি মনোযোগী হতে হবে। কারণ গবেষণা ছাড়া যে শিক্ষা অর্জন করা হয় তা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা ছাড়া শিক্ষা দেশ ও জাতির কোনো কল্যাণে আসে না।’
বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি কাজী নাভিদ নাসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ অন্যান্য অতিথি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।

ঈদযাত্রার চাপ বাড়তেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা ও আশপাশের এলাকায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা থেকে থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী ২৩ জেলার যাত্রী ও চালকেরা।
৩ মিনিট আগে
নীলফামারীর বিভিন্ন পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায় এবং বিক্রেতাদের কাছ থেকেও রসিদ ছাড়াই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ক্রেতা-বিক্রেতারা এটিকে চাঁদাবাজি বলে অভিযোগ করলেও ইজারাদার পক্ষ অতিরিক্ত খরচের কথা বলছে। প্রশাসন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি কোনো ভারতীয় নাগরিকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৪ মিনিট আগে