
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাড. মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই সরকার ছয় মাসে বাংলাদেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। বিএনপির দায়িত্ব নেওয়ার পর ছিল ইরান যুদ্ধ। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে বাড়াতে। আজকে যাঁরা গুপ্ত-সুপ্ত আছেন, তাঁরা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে।’
আজ রোববার বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক ১০ তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গত ১৭ বছর বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি ২০ বছর আগেই মারা গেছেন। যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে।
আসাদুজ্জামান বলেন, ১/১১-এর সময় খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁকে বলা হয়েছিল, দেশ ছেড়ে গেলে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং রাজনীতি করতে হবে না। এমনকি তাঁর দুই সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। অন্যদিকে আরেক নেত্রী দেশের কথা না ভেবে সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে চলে গেছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত সরকার ব্যর্থ হয়েছে। একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি দূর করে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদিন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেস্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন প্রমুখ।
পরে আইনমন্ত্রী আইনজীবীদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে বরিশাল বারের সংস্কারের জন্য ২০ লাখ টাকা এবং বই কেনার জন্য পাঁচ লাখ টাকা দেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন যে, ভবন নির্মাণের জন্য যা যা করা দরকার, তা করা হবে।

আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে উসকানি দেওয়ার ঘটনায় যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বেলা ৩টার দিকে নগরীর চাঁনমারি বাজার এলাকা থেকে খুলনা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজন নতুন বাজার অ্যাপ্রোচ
১৮ মিনিট আগে
অন্য পাঁচটা শিশুর সঙ্গে হৈচৈ, খেলাধুলা, পড়াশোনা করে সময় কাটছিল তৃতীয় শ্রেণী পড়ুয়া মীমের (ছদ্ম নাম)। হঠাৎই ফুটফুটে মেয়েটির দিকে নজর পড়ে বড়লোকের এক বখাটে ছেলের। টাকার লোভে পড়ে হতদরিদ্র মা-বাবাও সেই মাদকাসক্ত ছেলের সঙ্গেই জোরপূর্বক শিশুটির বিয়ে দিয়ে দেন। তবে শ্বশুর বাড়ি পাঠানোর আগেই প্রশাসনের দ্বারস্থ
২০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীকে একটি বাসায় ডেকে নিয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধজাতীয় কিছু মিশিয়ে খাওয়ানো হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়লে দুই যুবক তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন।
২৩ মিনিট আগে
কয়েক মাস ধরে সংস্কারকাজ ঝুলে থাকায় কুড়িগ্রাম পৌরসভার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার ফটক থেকে শিল্পকলা একাডেমি হয়ে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মোড় পর্যন্ত সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
২৬ মিনিট আগে