
পিরোজপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সদর উপজেলাসহ বিভিন্ন এলাকা। ঝড়ে জেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঝড় শুরু হয়। এর আগে ৯টার দিকে বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় সদর উপজেলার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঝড়ে ঘরের গাছ উপড়ে পড়ে রুবি বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। রুবি বেগম রানীপুর মরিচাল এলাকার মিরাজ সরদারের স্ত্রী। রুবি বেগমের আট মাসের মেয়ে মেহেজাবিন গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। এ ছাড়া ঝড় শুরু হলে নলবুনিয়া গ্রামের খালে পড়ে অনিল পাল (৮২) নামে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় তিন-চারজন আহত হয়েছেন।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ঝড়ে বিভিন্ন এলাকায় ২৪টি খুঁটি ভেঙে গেছে, ৪৫টি ক্রস আর্ম ভেঙেছে, ৫৬টি ইনসুলেটর, ১৭০টি মিটার, ৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৫৭টি বৈদ্যুতিক খুঁটি ঝুঁকে পড়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। কত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে তা জানাতে পারেনি তারা।
এদিকে ঝড়ের আগমুহূর্তে বিদ্যুৎ চলে গেলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছেন বহু এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ১০ লক্ষাধিক মানুষ।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজওয়ান বলেন, ‘ঝড়ের মধ্যেই আমরা এসে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাজ শুরু করি। এ উদ্ধার অভিযান চলমান আছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।’
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক বলেন, ‘ঝড়ে পিরোজপুরের বিভিন্ন উপজেলাতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের লোকজন মাঠে কাজ করছেন। ক্ষতির পরিমাণ অনেক। আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে কতক্ষণ নাগাদ বিদ্যুৎ সংযোগ দিতে পারব বলা অনিশ্চিত।’
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে