Ajker Patrika

ঐক্যের আলোচনায় দলীয় স্বার্থই প্রাধান্য পাচ্ছে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঐক্যের আলোচনায় দলীয় স্বার্থই প্রাধান্য পাচ্ছে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থ মুখ্য, দেশের স্বার্থ তাদের কাছে নগণ্য। দলান্ধ সিদ্ধান্তের কারণে চব্বিশের পরে সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি। সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য করা হচ্ছে। এর প্রতিফল আমাদের ভোগ করতে হচ্ছে।’

বরিশালের চরমোনাইয়ে বার্ষিক মাহফিলের তৃতীয় দিন আজ রোববার ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘সহিংসতা ও সন্ত্রাসের জন্য (আওয়ামী লীগ) সরকারের পতন হয়েছিল। সেই সহিংসতা করে ফেরত আসার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। এসব পরিহার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। শেখ হাসিনাসহ যাঁরা অপরাধ করেছেন, তাঁরা আইনের কাছে আত্মসমর্পণ করুন।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার। কিন্তু সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক, আর বিচারপ্রক্রিয়াও গতিহীন হয়ে পড়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারের বিষয়ে মনোযোগী হতে হবে। নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি আবারও ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে এর দায় বিরোধী দল এড়াতে পারবে না।’

জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করিম মারুফ প্রমুখ।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য কে এম শরিয়ত উল্লাহ জানান, আগামীকাল সোমবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে বার্ষিক মাহফিল শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত