
বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, ফুটবলের অসাধারণ নৈপুণ্যে আমরা উদ্বেলিত হয়েছি। ফিরে গিয়েছি শৈশবে। এ রকম ভালো কাজের পাশে যুবকদের চাই।
আজ শুক্রবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরকাউয়া তোফায়েল আহমদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেঞ্জ ডিআইজি জুলফিকার বলেন, দুর্গাপূজা আসছে। এ উৎসবে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে হবে। তিনি মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা সকলকে মেনে চলার প্রতি আহ্বান জানান।
টুর্নামেন্টের বিশেষ অতিথি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ বলেন, আমার শৈশবের মাঠ এভাবেই ফিরে আসুক। খেলাধুলায় ফিরে আসুক যুবশ্রেণি।
বীর মুক্তিযোদ্ধা আ. সোবাহান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা, টুর্নামেন্টের আয়োজক মামুন খন্দকার ও স্বজল তালুকদারসহ অনেকে।
টুর্নামেন্টে সিআর সেভেন ৩-১ গোলে বন্ধুমহল একাদশকে হারিয়ে বিজয় লাভ করে। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর শয্যা থেকে চুরি হওয়া ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় মো. মস্তু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে...
৬ মিনিট আগে
ভুক্তভোগী অটোচালক স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে তাঁর স্বামীর বাড়ি। গতকাল বিকেলে ওই নারী পঞ্চগড় থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে আসেন। কিন্তু সঙ্গে পর্যাপ্ত টাকা না থাকায় বাসে উঠতে না পেরে বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করেন। রাত ৯টার দিকে সুজন তাঁকে গন্তব্যের
১৪ মিনিট আগে
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার তাঁকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।
১৭ মিনিট আগে
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল শিশু দুটি। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশু দুটির সাড়া-শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।
১৯ মিনিট আগে