
ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরিফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুত করা ‘নজরানা বাঁশের ভুঁড়’ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। বাঁশ দিয়ে তৈরি এই ভুঁড়টি নিয়েই দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরিফে যাবেন জাকের ও ভক্তরা।
আজ বুধবার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শালপাড়া ঘাট এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিদায়ী মাহফিল। এতে স্থানীয় ভক্তদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, বিদায়ী মাহফিল শেষে ভক্তরা আটরশি দরবার শরিফের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছাতে তাঁদের প্রায় ১৫ দিন সময় লাগবে। দীর্ঘ এই যাত্রায় ভক্তরা দলবদ্ধভাবে অংশ নেবেন এবং সঙ্গে নিয়ে যাবেন ‘নজরানা বাঁশের ভুঁড়’। এ আয়োজনকে কেন্দ্র করে শালপাড়া ঘাট এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। ভক্তরা দলবদ্ধভাবে মাহফিলে অংশ নেন।
আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে আটরশি বিশ্ব ওরস শরিফকে কেন্দ্র করে স্থানীয়ভাবে এ ধরনের আয়োজন হয়ে আসছে। এতে ভক্তদের মধ্যে ধর্মীয় আবহের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।
স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম রনি বলেন, আটরশি বিশ্ব ওরস শরিফকে কেন্দ্র করে প্রতিবছর পীরগঞ্জের বিভিন্ন এলাকায় ভক্তদের নানা আয়োজন থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। ওরস ঘিরে দূর-দুরান্তের মানুষের যাতায়াত বাড়ায় স্থানীয় এলাকাতেও উৎসবের আমেজ বিরাজ করছে।
মাহফিলের সভাপতি আব্দুর সাত্তার মণ্ডল বলেন, বিদায়ী মাহফিলের মধ্য দিয়ে আটরশি বিশ্ব ওরস শরিফে যাওয়ার প্রস্তুতি শেষ হয়েছে। এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরিফে পৌঁছে বিশ্ব ওরসে অংশ নেওয়ার অপেক্ষা।
বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন, আটরশি বিশ্ব ওরস শরিফ উপলক্ষে প্রতিবছরই এলাকায় ভক্তদের বিভিন্ন আয়োজন হয়ে থাকে। এবারও শালপাড়া ঘাটে ‘নজরানা বাঁশের ভুর’ আয়োজন করা হয়েছে। ভক্তরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাঁদের আয়োজন সম্পন্ন করছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তিতে টয়লেট ও গোসলখানা নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবা ও তাঁর দুই ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নবীর হোসেন।
৩৩ মিনিট আগে
২০২৫-২৬ অর্থবছরে চৌহালী উপজেলার সাত ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য মোট ৫৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল উপকারভোগীদের মধ্যে ৩০ কেজি করে বিতরণের কথা। এর মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ১৮ টন বা ৬০০ বস্তা চাল।
৩৮ মিনিট আগে
ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নেওয়ার পর মাদারীপুরের সাইদুল ব্যাপারী দুই মাস ধরে নিখোঁজ বলে অভিযোগ পরিবারের। তাঁকে উদ্ধারে এবং মানব পাচারের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে সাতজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা করেছেন তাঁর বড় ভাই।
৪০ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
৪৩ মিনিট আগে