পটুয়াখালীর কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য বদলীকৃত খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে এবার দুই সন্তানের জননীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নারীকে জোরপূর্বক আরিফা সুলতানা ঘরের মধ্যে টেনে নিয়ে দরজা বন্ধ করে নির্যাতন করা হয়। ভিকটিম মাসুমা আক্তার কলিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে পরিবার ও থানা-পুলিশ।
নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলি জানান, গত এক মাস ধরে দুই সন্তানসহ তাঁকে ভরণপোষণ দিচ্ছে না স্বামী। এ ঘটনার জেরে শনিবার রাত ৮টার দিকে স্বামীকে খুঁজতে এলে তাঁকে নির্যাতন করা হয়। পরে থানা-পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নির্যাতনের এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন তিনি।
এর আগে ওএমএস ডিলার মামুন হাওলাদারের সঙ্গে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেন গৃহবধূ মাসুমা আক্তার কলি। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। পরে খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে আরিফা সুলতানাকে বদলি করা হয়। যদিও অভিযোগের শুরু থেকে ওএমএস ডিলার মামুনকে স্বামী বলে পরিচয় দিয়ে আসছিল আরিফা। বর্তমানে শহরে আলাদা ফ্ল্যাট বাসা ভাড়া করে বাস করছেন তিনি। এ ফ্ল্যাট বাসায় শনিবার রাতে মাসুমা আক্তার কলির ওপর চালানো হয় অকথ্য নির্যাতন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, 'বিষয়টি পারিবারিক এবং দুই সতিনের ঝগড়া ঝাঁটি সংক্রান্ত। আমরা জেনে তাৎক্ষণিক আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। লিখিত অভিযোগ পেলে যতটুকু অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'
এদিকে আলোচিত আরিফা সুলতানা রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর ফ্ল্যাট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে মাসুমা বেগম কলিসহ তাঁর পরিবারের ৫ জনকে আসামি করে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে