
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। আজ রোববার সকালে ইউনিয়নের কৃষকদের আয়োজনে পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নিয়ে কৃষকেরা বলেন, পাখিমারা খালসহ ইউনিয়নের সব খালের লিজ বাতিল করে কৃষকের নিয়ন্ত্রণে দিয়ে কৃষিকাজে সহযোগিতা করতে হবে। এই ইউনিয়নের কৃষি দিয়ে উপজেলার কৃষি চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলার বিভিন্ন সবজির চাহিদা মেটানো হয়।
তাঁরা আরও বলেন, খালের লিজ বাতিল করা না হলে, বাঁধের কারণে কৃষিকাজ ব্যাহত হবে। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরেজমিন তদন্ত করে খালের লিজ বাতিল করে কৃষিকাজে কৃষকদের সহযোগিতার অনুরোধ তাঁদের।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন আদর্শ কৃষক সমিতির সভাপতি জাকির গাজী, সাংগঠনিক সম্পাদক সুলতান গাজী, আলাউদ্দিন শিকদার, ইমন আল আহসান প্রমুখ।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘বিষয়টি জেনেছি। কৃষকের কল্যাণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সোনার বাংলা নামে স্থানীয় একটি মৎস্য সমবায় সমিতি গত বছরের এপ্রিলে তিন বছরের জন্য জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে খালটি বন্দোবস্ত নেয়। ২০২২ সালের ডিসেম্বর মাসে তারা মাছ চাষের জন্য জাল দিয়ে বেড়া নির্মাণ করলে কৃষকের চাষের জমি থেকে পানি নামতে বিঘ্ন ঘটে। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে বেড়া অপসারণ করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে