
পিরোজপুরে রডবোঝাই একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জাহিদুল ইসলাম জাহিদ (২৯) নামের এক চালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে পিরোজপুর-বরিশাল সড়কের বঙ্গমাতা সেতুর পিরোজপুর অংশের সেতু সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
জাহিদুল ইসলাম জাহিদ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ রানীপুরের সিরাজুল ইসলামের ছেলে। এ সময় টমটমে থাকা অপর তিন শ্রমিক সজীব মাঝি, গৌরভ দাস ও লিটন খান গুরুতর আহত হন। তাঁদের সবার বাড়ি পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ রানীপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী আজমীর খান জানান, কাউখালী থেকে একটি টমটম রডবোঝাই করে পিরোজপুরের দিকে আসছিল। বঙ্গমাতা সেতুটি পার হয়ে সেতু সংযোগ সড়কে দ্রুতগতিতে চলার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই টমটমের চালক জাহিদ মারা যান। পরে স্থানীয়রা টমটমে থাকা অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রমজান আলী জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। পুলিশ টমটমটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে