
বরিশালে আসামি ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় আসামি মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার এক পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যান।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার অভিযোগে মাসুমের স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
হামলার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে আজ শনিবার কোতোয়ালি থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন নগরীর ভাটারখাল এলাকার সোহেল হাওলাদার, মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছর দায়ের হওয়া একটি মামলায় আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করতে ভাটারখাল এলাকায় যায়। তখন পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তাঁর পরিবারের সদস্যরা অতর্কিত হামলা চালান। এ সময় ৬০-৭০ জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইট ছুড়ে হামলায় এসআই নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তারও করা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৮ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে