
বরিশাল-ভোলা নৌরুটে দৌলতখানের এক আওয়ামী লীগ নেতার লঞ্চ চলাচল করছে। তাতে আপত্তি তুলেছে বরিশালের লঞ্চ মালিক সমিতি। তাদের অভিযোগ, নিকটাত্মীয় বিএনপি নেতাকে দুটি লঞ্চ ভাড়া দিয়ে বরিশাল-ভোলা নৌপথে রুট পারমিট নেওয়া হয়েছে। এটা ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টার শামিল।
আজ সোমবার বরিশাল নৌবন্দরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সভাপতি আজিজুল হক আক্কাস।
লঞ্চমালিকদের অভিযোগ, এমভি ইমানত-২ ও এমভি ইমানত-৪ নামের দুটি যাত্রীবাহী লঞ্চ সম্প্রতি বরিশাল-ভোলা নৌপথে চলাচলে বিআইডব্লিউটিএ রুট পারমিট দিয়েছে। এ দুটি লঞ্চের মালিক হলেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন সেক্রেটারি খায়রুজ্জামান ফয়সাল। আওয়ামী লীগ আমলে লঞ্চ দুটি ভোলার চরআলেকজান্ডার থেকে মীজাকালু রুটে একচেটিয়া ব্যবসা করেছে। ৫ আগস্ট পরিবর্তনের পর ওই রুটে চলতে পারছে না।
লঞ্চমালিকদের অভিযোগ, ফয়সালের শ্যালক হলেন ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম ও যুবদল নেতা ইয়ারুল ইসলাম লিটন। শ্যালক লিটনকে কাগজপত্রে লঞ্চ দুটি ভাড়া দিয়েছেন ফয়সাল। লিটন প্রভাব খাটিয়ে বিআইডব্লিউটিএ থেকে রুট পারমিট নিয়ে লঞ্চ দুটি বরিশাল-ভোলা পথে চালাচ্ছেন।
মালিকদের ভাষ্য, এ রুটে ২০টি লঞ্চ ৪৫ মিনিট পরপর চলত। নতুন দুটি যুক্ত হওয়ায় তাঁরা লোকসানের মুখে পড়েছেন। তা ছাড়া মালিক সমিতির মতামত না নিয়ে দুটি লঞ্চের রুট পারমিট দিয়ে বিআইডব্লিউটিএ বিধি অমান্য করেছে। দুটি লঞ্চের রুট পারমিট বাতিল না হলে আন্দোলনে যাওয়ার কথা বলেছেন লঞ্চমালিকেরা।
আওয়ামী লীগ হলে লঞ্চ ব্যবসা করতে কেন পারবে না—এমন প্রশ্নের জবাবে লঞ্চমালিকেরা উল্টো অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে তাঁদের বিভিন্নভাবে নাজেহাল করা হয়েছে।
লঞ্চ দুটি ভাড়া নেওয়া ভোলার যুবদল নেতা ইয়ারুল ইসলাম লিটন জানান, তিনি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন যৌথ ব্যবসা করার জন্য লঞ্চ দুটি ভাড়া নিয়েছেন। সব কাগজপত্র বৈধ থাকায় রুট পারমিট পেয়ে ১৫ দিন আগে থেকে বরিশাল-ভোলা রুটে যাত্রী পরিবহন শুরু করেছেন।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএর বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক মো. সলেমান জানান, মালিক সমিতির সঙ্গে আলোচনা করে রুট পারমিট দিতে হবে—এমন কোনো লিখিত বিধান নেই। দুটি লঞ্চের রুট পারমিট বিষয়ে মালিক সমিতি আদালতে মামলা করেছে। বিআইডব্লিউটিএ শোকজের জবাব দিয়েছে। এখন আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে