বরগুনার পাথরঘাটার প্রাণকেন্দ্রে অবস্থিত পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রবেশের জন্য রয়েছে দুটি পথ। একটি পথ পাথরঘাটা থানার প্রাচীরসংলগ্ন, যা এখন হাঁটুপানিতে তলিয়ে আছে। অন্য পথ পৌর ভবন লাগোয়া, যা ভাঙা আর কর্দমাক্ত। ফলে বিদ্যালয়ে প্রবেশপথের সমস্যার কারণে বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের হাজারখানেক শিক্ষার্থী ও শিক্ষককে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা বিষয়টি গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় জানালেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার প্রাচীরসংলগ্ন প্রবেশপথ উপজেলা ভূমি অফিসের পেছনে সরকারি পুকুরের পানিতে তলিয়ে আছে। অপর পথটি মেরামতের অভাবে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুলের পক্ষ থেকে একটি প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় ভাঙা রাস্তা আর কাদামাটি পেরিয়েই শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে, যা সামান্য অসাবধানতাবশত বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে শিক্ষার্থীরা।
এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেছে, `করোনার আগে যখন স্কুল খোলা ছিল, তখন থানার পাশের ডুবন্ত রাস্তা দিয়ে স্কুলে আসা-যাওয়া করতাম। অনেক সময় রাস্তার ওপরে বড় বড় সাপ দেখতে পেতাম। সে কারণে ভয়ে আমরা প্রায় আধা কিলোমিটার ঘুরে পৌরসভার পাশের রাস্তা দিয়ে স্কুলে যাই। এখন এই রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাওয়া অনেক কঠিন মনে হচ্ছে। এই দুর্ভোগের শেষ কোথায়, আমরা জানি না।'
স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে থানার পাশের গেটটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই রাস্তা পানির নিচে থাকায় প্রায় সময় সাপ দেখা যায়। অন্যদিকে রাস্তাটির কার্পেটিং উঠে এখন কর্দমাক্ত হয়ে গেছে। তাই রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এ তথ্য স্বীকার করে বলেন, `আমি এলাকা ঘুরে দেখেছি। জরুরি ভিত্তিতে রাস্তার সংস্কার করা দরকার।'
এ বিষয়ে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন আজকের পত্রিকাকে বলেন, `আমি বিষয়টি জানতে পেরেছি। অতি শিগগিরই এই ভোগান্তি লাঘব হবে।'

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে