পিরোজপুরের ইন্দুরকানীতে টিকা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় প্রিয়া বালা (৭৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রিয়া বালা উমেদপুর গ্রামের মৃত নারায়ণ দেবনাথের স্ত্রী।
জানা যায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান প্রিয়া বালাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়া বালাকে মৃত্যু ঘোষণা করেন।
টিকা নিতে আসা লোকজন অভিযোগ করে বলেন, টিকা নেওয়ার পরে বিশ্রামের জন্য উমেদপুর কমিউনিটি ক্লিনিকের টিকাদান কেন্দ্রে কোনো জায়গা নেই। ফলে অনেকেই টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেও বাড়িতে চলে যায়। প্রিয়া বালাও টিকা দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে রাস্তার ওপরে পড়ে যায়। এ সময় পিরোজপুর থেকে আসা পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নুরুল আমিন বলেন, টিকা নিতে আসা লোকজনের অতিরিক্ত ভিড় থাকায় সকলকে বসতে দেওয়া যায় না। প্রিয়া বালা টিকা নিয়ে যাওয়ার সময় ক্লিনিকের সামনে রাস্তার ওপরে দুর্ঘটনার শিকার হন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রিয়া বালা মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে